নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল হোম কেয়ারের সিডি প্যাপ এফ আই বন্ধের যে উদ্যোগ নিয়েছেন তা থেকে তাকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশীদের মধ্যে জনপ্রিয় হোম কেয়ার প্রতিষ্ঠান ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার নির্বাহী প্রধান গিয়াগ আহমেদ। সম্প্রতি গভর্ণরের সাথে এক সাক্ষাতে গিয়াস আহমেদ সকল এফ আই অর্থাৎ সিডি প্যাপ প্রতিষ্ঠান বন্ধ করে মাত্র একটি পছন্দনীয় প্রতিষ্ঠানকে হোম কেয়ার লাইসেন্স দেয়ার তার (গভর্ণরের) উদ্যোগ বাতিল করতে গভর্নরকে অনুরোধ করেন।
এসময়ে গিয়াস আহমেদ গভর্নরকে বলেন আপনার বর্তমান উদ্যোগের ফলে ৬০০ এর মত হোম কেয়ার সিডি প্যাপ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। প্রচুর লোক বেকার হবে।
বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য গভর্নর ক্যাথি হোকুল গিয়াস আহমেদকে তার অফিসে আমন্ত্রন জানান। এ সময় গিয়াস আহমেদের বড ভাই নাসির আহমেদ লস্কর উপস্হিত ছিলেন।

